Posts

Showing posts from November, 2021

নৌবত, হেমন্ত ১৪২৮

Image
নৌবত৮∆হেমন্ত(সপ্তম)সংখ্যা,১৪২৮∆নভেম্বর২০২১ যোগাযোগ:--noubatlittlemag94@gmail.com কথা:-৭৯০৮৩৫১৬৮০∆প্রচ্ছদ সহ অন্যান্যছবি:-গুগল  

কিছু বলা কথা

Image
  কি ছু ব লা ক থা এসে গেল হেমন্ত। প্রকৃতি একটা নতুন পরিবর্তনের সামনে দাঁড়িয়ে। হয়তো জীবনও....  এদিকে দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২১।অনেক স্মৃতি কড়া নাড়ছে মনের দরজায়:--কত প্রিয়জন হারানো,কত অপ্রীতিকর দুঃখজনক ঘটনা, রাজনৈতিক দালালির আবহে পড়ে একশ্রেণির মানুষের হাসফাস দশা, ইংরেজ বণিকদের মত খুব কৌশল করে জনগণের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক  বিচ্ছেদ ঘটানোর পরম্পরার খেলা--সব মিলিয়ে আমরা পার হয়ে যাবো বছরটা, গতানুগতিক। !! সাহিত্যে গোষ্ঠীবাজি নতুন কিছু নয়।এটা সবসময় ছিল।থাকবেও। তারপরেও, যে দুটি বিষয় একটু ভাবাচ্ছে তা হল, আমরা কি ক্রমে সাহিত্যের মুল সুর ' সহিতত্ব ' নামক শব্দটি থেকে দূরে সরে যাচ্ছি ? কিংবা, এক শ্রেণির সাহিত্য চাটুকারদের মধ্যে কি কোথাও নিভৃত সৃজনশীলতার পরিবর্তে নগ্ন ' অহং ' প্রকাশের বিস্তার বেড়ে চলেছে ! কি জানি! হয়তো এটাই পরম্পরা। অনিবার্য কিনা জানিনা! আবার আমার দুর্বল মনের কল্পনাও হতে পারে।যাই হোক, সময়ের দিকে চেয়ে রইলাম উত্তরের জন্য। আজ 'নৌবত' ব্লগজিন পত্রিকার হেমন্ত সংখ্যা (১৪২৮) প্রকাশিত হল। অন্যান্য সংখ্যা'র মতো এ সংখ্যায়ও নবীন-প্রবীণের কবিত...

কবি পঙ্কজ মান্না

Image
  পঙ্কজ মান্না জন্ম:- ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম। ইংরেজি সাহিত্যে স্নাতক। সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত। বর্তমানে কলকাতাবাসী। কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর। প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি। শেষ প্রকাশিত "আলোপাখি" কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। প্রকাশক- কবিপত্র প্রকাশ। গুচ্ছ কবিতায় কবি পঙ্কজ মান্না স্মৃতি--৩৭                                      শিবের শিষ‍্যেরা সব কাম-পোড়া ছাই মেখে শিবনেত্র বসেছে শ্মশানে ; চৈত্রের বুকে কি আজ পাতা ঝরানোর ব‍্যথা থেকে থেকে অভিমান বেজে ওঠে কাঙালের মতো! আমি তো গাজন-চ‍্যালা ঘটি ঘটি জল ঢালি শিবের মাথায়... এক চোখ নিভে গেছে জন্মকালে মায়ের দয়ায় আর চোখে জীবনের অলিগলি অভিসন্ধি পানিপথ কতদূর দেখা যায়,বলো মহেশ্বর...! শবর পাড়ায় জনজাতি সন্ধ‍্যা নামে যেন দ্রৌপদী সোরেন দিনের ক্লান্তি ধুয়ে খুলে দিল  দশ-হাত মেঘ-মেঘ চুল আমার যে ...

কবি সৈয়দ খালেদ নৌমান

Image
সৈয়দ খালেদ নৌমান মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খোশবাসপুর গ্রামের এক শিক্ষিত, প্রগতিশীল ও সাহিত্য অনুরাগী পরিবারে জন্ম। পারিবারিক এক নিবিড় কবিতাচর্চার পরিমণ্ডলে বেড়ে ওঠার ফলে শৈশবেই কবিতা চর্চার শুরু। মাত্র১১ বছর বয়সে প্রথম কবিতা প্রকাশিত হয় কলকাতার অধুনালুপ্ত দৈনিক 'স্বাধীনতা' পত্রিকার ছোটদের বিভাগ ' কিশোর সভা'-য়। এবং ৭০দশকের প্রথম দিকে অধুনালুপ্ত সাপ্তাহিক 'অমৃত' সাপ্তাহিক 'বসুমতী'-তে একই সপ্তাহে বড়দের পত্রিকায় কবিতা প্রকাশিত হয়। তারপর থেকে কলকাতা ও জেলার অসংখ্য পত্র-পত্রিকায় তার গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়। প্রকাশিত কবিতার বই দুটি-- 'ক্রান্তিকালের কবিতা'(১৯৮০) ও 'ভালবাসার শতবর্ষ'(১৯৯৫)। গবেষণামূলক গ্রন্থ একটি-- 'মুর্শিদাবাদের কবিতা চর্চার ধারা'(২০১১)। সম্পাদিত কবিতার বই দুটি-- 'কবিতা মুর্শিদাবাদ'(১৯৯৬) ও 'সাতজন ও সংযোজন'(২০১০)। গুচ্ছ কবিতায় কবি সৈয়দ খালেদ নৌমান সাপ ও গোলাপ উদ্যান নিয়ে সাপ ও গোলাপ উদ্যান নিয়ে বুকের ভেতর  আমি একবার কবিতার কাছে যাই, একবার মহিলার কাছে,  আর কবিতা ও মহিলার কাছে হ...

কবি বৃন্দাবন দাস

Image
  বৃন্দাবন দাস জন্ম :--২৭শে অক্টোবর, ১৯৫৪, বনরায়পুর (বাওয়ালি), বজবজ দক্ষিন২৪পরগনা।পেশা- শিক্ষকতা। বিশেষ সম্মান-জিগীসা পত্রিকার কবি সম্মান, কবিপত্র-র সম্মান, ভাষা শহীদ শারদ সম্মান, (ফারাক্কা), খড়্গপুর বইমালা কবি সম্মান, শ্লোক পত্রিকার সম্মান, দক্ষিন২৪পরগানা প্রেস ক্লাব কবি সম্মান, দক্ষিন২৪পরগানা বইমেলা কবি সম্মান, দক্ষিন২৪পরগানা যোগ অ্যাসোসিয়েশন কবি সম্মান ,নেতাজি সংহতি উৎসব কবি সম্মান, সংসদ সোমেন মিত্র কতৃক কবি সম্মান। সম্পাদিত পত্রিকা- 'আমি',  কাব্যগ্রন্থ- মানুষের পাশাপাশি, পৃথিবী জয়ের ঘোড়া , নির্জনতার গভীর কন্দরে, আগাম বলে রাখছি, সোনারোদের প্রার্থনা, খুব পরিচিত গন্ধ, আমরণ ঘ্রানের ভিতর, সবুজে মোড়া এই গা, এবং আত্মকথা, নিবিড় অন্ধকারের ভিতর, জন্মভূমির মানুষ মাতৃহীন,  নিরক্ষর বাংলার মৃন্ময় উঠোন, শুধু মাটির যা আকাল, ইউ কে  র জানালা দিয়ে, দুই নদী এক মোহনা, সুজনেষু। গুচ্ছ কবিতায় কবি বৃন্দাবন দাস সব শুষে নেবে জেগে ওঠার ভিতরই আমাদের বারোয়ারি যে দূরত্বেই যাই পথ ঠিকই পড়ে থাকে লতাপাতা গুলমো গুলঞ্ছ বৃক্ষসারী যেভাবেই এগিয়ে যাই, অনিত্ত সদন নিকটজন ভিন্নপথ ভিন্নধারা ভিন্নমুখ আড়াল ...

কবি জাহাঙ্গীর ফিরোজ

Image
  জাহাঙ্গীর ফিরোজ জন্ম:- ১৯৫৫ সালে। গ্রাম বীরপুশিয়া, থানা ও জেলাঃটাঙ্গাইল।  শিক্ষাঃ বিএ অনার্স এমএ বিষয়ঃ বাংলা ভাষা ও সাহিত্য,  প্রতিষ্ঠানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা পেশাঃ সাংবাদিকতা।  বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট (পিআইবি)- এর পরিচালক সহ বিভিন্ন পত্রিকায়  বিভিন্ন দায়িত্বশীল পদে দায়িত্ব পালন। কাব্যঃ ১১টি।উল্লেখযোগ্যঃ বদ্ধ মাতাল রোদে ; যে ছিল প্রাণের জরুরি ; চাকরিজীবীদের কোন স্পার্টাকাস নেই ; মৌরি বনের বাতাস; লালনের পাখি উড়ে যায় ; সাগরের গর্জন থেকে নুন রক্তে আসিল ; সন্ন্যাসীর বাঁশির আগুন ; ধাঁধাময় জগৎ সংসার ; কবিতা সমগ্র। পুরষ্কারঃ টাংগাইল সাহিত্য পুরষ্কৃত ; ময়মনসিংহ প্রেসক্লাব পুরষ্কার (কবিতা) ; সম্মাননাঃ জতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা সহ বাংলাদেশ ও ভারতে বহু সম্মাননা লাভ। ইংরেজি, রুশ,স্পেনিশ, চৈনিক ভাষায় কবিতা অনুবাদ হয়েছে।  গুচ্ছ কবিতায়  কবি  জাহাঙ্গীর ফিরোজ নিমন্ত্রণ   একটা মানুষ একাই থাকে মনের বনে একা যখন ইচ্ছে আসতে পার নদীর পাড়ে বসতে পার পেছন ফিরে দেখতে পাবে বন জুড়ে ফের কেয়া ফুলের ঘ্রাণ শুনতে পাবে মানভাঙানো একটি পাখির গান দেখতে পাবে ছড়ায় আ...

কবি ফরিদ আহমদ দুলাল

Image
ফরিদ আহমদ দুলাল জন্ম :- ১৮ মে ১৯৫৬ ময়মনসিংহ ৬৯ রামবাবু রোড, ময়মনসিংহ। ফরিদ আহমদ দুলাল সত্তর দশকের অন্যতম কবি। কবি পরিচয়ের পাশাপাশি তিনি নাট্যকার, সমালোচক হিসেবেও খ্যাতিমান। লিটলম্যাগ সম্পাদক ও সংগঠক হিসেবেও তিনি তাঁর দক্ষতার প্রমাণ রেখেছেন। বর্তমানে বসবাস করছেন রামবাবু রোড, ময়মনসিংহ।তিনি ময়মনসিংহের মৃত্যুঞ্জয় উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৩ সালে  এসএসসি (বাণিজ্য বিভাগ) ও ১৯৭৫ সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি (বাণিজ্য বিভাগ) পাস করেন। একই কলেজ থেকে ব্যবস্থাপনায় ১৯৭৮ সালে স্নাতক ও ১৯৭৯ সালে একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন সরকারি চাকুরি করে বর্তমানে অবসর জীবন যাপন ও লেখালেখি করছেন। কবি ফরিদ আহমদ দুলাল-এর লেখালেখি শুরু করেন ১৯৬৮ সালে। প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৭৪ সালে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৯টি। তার মধ্যে কাব্যগ্রন্থ ১৭টি। প্রকাশিত কাব্যগ্রন্থ:  অপূর্ব ডেকে যায়, লাবণ্য ছুঁয়েছি তোমাকে, জলের গহীনে রোদ, নিবিড় নিঃশ্বাস তার, করতলে রাত্রির ছোঁয়া, মুখোমুখি দুঃসময়, দীর্ঘ বিষাদ সড়ক, নিঃসঙ্গ রজনীর লাবণ্য, প্রত্যুষের বাগান রচনাপর্ব, ম...

কবি উমা বন্দোপাধ্যায়

Image
  উমা বন্দোপাধ্যায় জন্ম:- ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে ।  ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে  প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ ,  চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা '  আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে  কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে। গুচ্ছ কবিতায় কবি উমা বন্দোপাধ্যায় গতিপথ নদী হতে হতে আমি  সাগরের দিকে চলে যাই। সমুদ্র  লবণজল চারিদিকে ঢেউ হয়ে ভাঙে ভেঙে দেয় শরীরের গুণগান হৃদয়ের স্থির অভ্যাস  ঝিনুক ঝিনুক হয়ে অতল গভীরে ব্যথা মাখে...