কিছু বলা কথা















  কি ছু ব লা ক থা

এসে গেল হেমন্ত। প্রকৃতি একটা নতুন পরিবর্তনের সামনে দাঁড়িয়ে। হয়তো জীবনও.... 

এদিকে দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২১।অনেক স্মৃতি কড়া নাড়ছে মনের দরজায়:--কত প্রিয়জন হারানো,কত অপ্রীতিকর দুঃখজনক ঘটনা, রাজনৈতিক দালালির আবহে পড়ে একশ্রেণির মানুষের হাসফাস দশা, ইংরেজ বণিকদের মত খুব কৌশল করে জনগণের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক  বিচ্ছেদ ঘটানোর পরম্পরার খেলা--সব মিলিয়ে আমরা পার হয়ে যাবো বছরটা, গতানুগতিক।
!!
সাহিত্যে গোষ্ঠীবাজি নতুন কিছু নয়।এটা সবসময় ছিল।থাকবেও। তারপরেও, যে দুটি বিষয় একটু ভাবাচ্ছে তা হল, আমরা কি ক্রমে সাহিত্যের মুল সুর 'সহিতত্ব' নামক শব্দটি থেকে দূরে সরে যাচ্ছি ? কিংবা, এক শ্রেণির সাহিত্য চাটুকারদের মধ্যে কি কোথাও নিভৃত সৃজনশীলতার পরিবর্তে নগ্ন 'অহং' প্রকাশের বিস্তার বেড়ে চলেছে !
কি জানি! হয়তো এটাই পরম্পরা। অনিবার্য কিনা জানিনা! আবার আমার দুর্বল মনের কল্পনাও হতে পারে।যাই হোক, সময়ের দিকে চেয়ে রইলাম উত্তরের জন্য।

আজ 'নৌবত' ব্লগজিন পত্রিকার হেমন্ত সংখ্যা (১৪২৮) প্রকাশিত হল। অন্যান্য সংখ্যা'র মতো এ সংখ্যায়ও নবীন-প্রবীণের কবিতার পাশাপাশি অনুবাদ কবিতা থাকছে।তবে,এ সংখ্যায় তুলনামূলকভাবে নবাগত কবির সংখ্যা বেশি।'সম্পাদকের জানালা' কলামে এই সংখ্যায় আমন্ত্রিত সম্পাদক প্রতিবেশী দেশ 'বাংলাদেশ'-র অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা 'অরণি'-র সম্পাদক মাহমুদ কামাল।তবে 'কবির  সঙ্গে,কবিতার সঙ্গে' শিরোনামে এই সংখ্যায় ৩টি গদ্য সংখ্যাটিকে আরও সমৃদ্ধ করেছে। আশাকরি, সবমিলিয়ে অন্যান্য সংখ্যাগুলোর মতো এ সংখ্যাটিও আপনাদের ভালবাসা থেকে বঞ্চিত হবে না।সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা....

Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস

কবি প্রতাপ সিংহ