কবি শোভা চন্দ

   

শোভা চন্দ

শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং এম এ (ডবল)দর্শন শাস্ত্র এবং ইতিহাসে ।দক্ষিণ কলকাতায় বসবাস। ছোটবেলা গান,বাজনা আবৃত্তি ,সাংস্কৃতিক পরিবেশের মধ‍্যে বেড়ে ওঠা।কবিতা লেখার পাশাপাশি ছড়া, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ লেখালেখি করেন।প্রথম যৌথ কাব‍্যগ্রন্থ  'শত কবির হাজার কবিতা' দ্বিতীয় যৌথ কাব‍্যগ্রন্থ "জোড় কলমের পলাশ ফুল" সমীক্ষা মূলক নিবন্ধ  উলুবেড়িয়ার 'শত গাঁয়ের পেটের কথা'(প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড)১০ টি প্রবন্ধ।একক কাব‍্যগ্রন্থ "বোধে ও বিস্ময়ের অনুভূতি মালা " মুখবন্ধ  লিখেছেন শ্রদ্ধেয় কবি শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয়।কবিপত্র, অথ ধরিত্রী কথা(কলকাতা পিয়ারলেস),আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা কলকাতার যিশুু, হলদিয়া থেকে আপনজন, নর্থবেঙ্গল থেকে  উত্তরের হাওয়া ,ডুয়ার্স সমাচার এবং মানসী, দেশ পত্রিকা, আবার এসেছি ফিরেএবং পুনশ্চ, কবিতার কাগজ, যুগ সাগ্নিক,সূর্যদেশ, চিন্তক, বুলবুল, আর্ষ প্রয়াস,এই সময়,সৃজনী ভারত,নব যুগান্তর,শব্দের ঝংকার।'দ্রোহগর্ভ শম্ভু রক্ষিত' সম্পাদক স্বর্গীয় শ্রী  বঙ্কিম চক্রবর্তী মহাশয়, প্রমিতাক্ষর আরো বেশ কিছু ভালো পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা।

গুচ্ছ কবিতায়                                                      কবি শোভা চন্দ

বিসর্জন


বধূর ললাটে প্রাত‍্যহিক অনাহারের গাঢ় চিহ্ন

কোনো সুখ-স্বপ্ন আসে না রাতের পাতে,

অবলা দুধের শিশু কেবলি অঝোরে কাঁদে

সুদখোর বাড়িওয়ালা রোজ দুয়ারে কড়া নাড়ে।


সেদিন নীল রাতে অসহায় নারী 

অজান্তে নিজেকে দেয় বিসর্জন


ভোরের সূর্য ওঠার উৎসব

সময়ের কাঁধে হাত রেখে কখনো দেখেছো

মনোলোভা ভোরের সূর্য ওঠার উৎসব? 

কিম্বা গোধূলির গাঢ় ঠোঁটে পাখিদের চুম্বন?

নয়তো শরতের সোনা রোদে সাদা ধুতির মতো কাশফুলের নাচন?


হৃদয়ের অভিধান খুলে একবারও কি উপলব্ধি করেছো,অপরের দুঃখে স্নায়ু বেয়ে ঝরেছে 

অঝোর শ্রাবণধারা?


আচ্ছা, আলস‍্য অবেলায় আজ সেসব কথাদের 

ছুটি দিলাম।

দিগন্তের ঐ নীলত্ব,থোকা থোকা মেঘেদের ঘনিষ্ঠতা, শীতের ভোরে  শিশির -ঘাসে 

লেপ্টে থাকা গভীর প্রণয়...

দুচোখে পড়ে থাক ,সব -সব ভালোলাগা ।


মাঝেমাঝে তোমাদের কথার বিষ কামড়ে

শব্দেরা ভিজে যায়....


তবুও জীবনের মলাট খুলে যত্ন করে 

বাঁচিয়ে রাখি অক্ষর ঝাঁপি.....


শোষক


চারিদিকে অরাজকতার মিছিল

মঞ্চ দেখে দৌড়ে আসে অক্ষর

আঙ্গুল চেপে প্রশ্ন  কি লিখবে?

পালা বদলের ইতিহাস নাকি খুনোখুনির তরজা?


তুমুল ঝড় 

দুলছে,সংসার পৃথিবী ,শত সহস্র ফ‍্যাকাশে মুখ।

হে সমাজ আর রক্তাক্ত দলিল নয়,

আঁকো সাধারণ মানুষের আকুতি।


সময় এসেছে,

এবার ভাঙো ওদের মিথ্যে প্রতিশ্রুতি।


ওরা জন্মের শোষক।


Comments

Popular posts from this blog

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস