কবি উমাপদ কর
উমাপদ কর জন্ম: -১৯৫৫,বহরমপুর,মুর্শিদাবাদ।বর্তমানে কলকাতাবাসী।ফিজিক্সে সাম্মানিকসহ স্নাতক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ও আধিকারিক ছিলেন। যৌথসম্পাদনা:‘শ্রাবস্তী’,কর্মী:‘রৌরব’ইত্যাদিলিটিল ম্যাগাজিন। অল্পদিনের জন্য হলেও একসময় পারফর্মিং আর্টের সঙ্গে জড়িয়ে ছিলেন। নাটক, থিয়েটার, আবৃত্তি, ভাবনাট্য, নৃত্যনাট্য; অংশগ্রহণ করতেন বিতর্ক, সেমিনার, অপূর্বপরিকল্পিত ভাষণ ইত্যাদিতে। কবিতার টানে একসময় নিজেই এসব বন্ধ করে দেন। মূলত কবিতা ও কবিতা বিষয়ক গদ্য লেখেন। সামান্য গল্প ও অন্য গদ্য। প্রকাশিত কাব্যগ্রন্থ: ঋতুপর্বের নাচ, কয়েক আলোকবর্ষ দূরে, পরিযায়ী চলো, ভাঙা পিয়ানোর পা, অপর বসন্ত, ধনুক কথায় স্বর, নদীতে সায়ং ভেসে যায়, নৈর্ঋতে বিষুবে, নামিয়ে রাখা চোখ, আনারকলির তানপুরা, শিরোনামহীন পুতুল। দীর্ঘ কবিতার সংকলন, বালুমানুষের ঝুনঝুনাৎ। প্রকাশিত গদ্যগ্রন্থ: রিলেদৌড়ের অনিঃশেষ , রবীন্দ্রকবিতাঃ আজকের উঠোনে, আবহমান পাঠঃ তেরো আকাশ। ভালবাসেন ঘুরতে, থিয়েটার দেখতে, গান শুনতে, চিনে বাদাম খেতে, ছোট মাছ খেতে, বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা সপান। মনে করেন কবিতাই তাকে বাঁচিয়ে রেখেছে শত বিয়োগেও। গুচ্ছ কবিতায় কবি উমাপ...