কবি সুশান্ত গঙ্গোপাধ্যায়
জন্ম এবংবসবাস কলকাতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে ভেষজ বিজ্ঞানে স্নাতক।প্রথমে বেঙ্গল কেমিক্যালে এবং পরে আর একটি ওষুধ প্রস্তুত সংস্থায় কাজ করেন।এখনও ওষুধ প্রস্তুত কর্মের সঙ্গে জড়িত।প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০০৫ সালে। এখন অবধি১৫ টি গ্রন্থ প্রকাশিত।তার মধ্যে কাব্যগ্রন্থ, উপন্যাস,রহস্য,কিশোর গল্প,গল্প,নাটক সবই আছে।বাংলা ভাষায় প্রকাশিত সব পত্র-পত্রিকাতেই ওঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়।নিবাস দক্ষিণ কলকাতার, টালিগঞ্জে।সুনামের সঙ্গে কলকাতা প্রথম ডিভিশনে একটানা ১৫ বছর ক্রিকেট খেলেছেন।
গুচ্ছ কবিতায় কবি সুশান্ত গঙ্গোপাধ্যায
স্বাধীন স্বপ্ন
পিঙ্গল সাদা হয়ে যায়
তৃণরাজি শুষ্ক থেকে শুষ্কতর
স্বপ্নেরা ম্রিয়মান প্রায়
দু হাতে হাতরে বেড়াই
খুঁজি চেনা অলিন্দ
তার ভালো মন্দ
দূরে কোথাও নৌকা ভাসে
একা একা এক বিহ্বল নদীতে
দৃঢ়বন্ধনী ঘিরে রেখেছে আমাকে
যেমন অ্যাকোরিয়ামে মাছ
অথবা খাঁচায় বন্দি হরিণ
আমাকে মুক্ত করো,স্বাধীন হই
একবার ভুল মানে
সারাজীবন পস্তানো নয়
এই দাসত্ব থেকে মুক্ত করো।
অভিধ্যা মায়ায়
সীমাহীন সীমা পেরিয়ে
ভূষন্ডির মাঠ
সেটাই আমার চেনা চৌকাঠ
যখন তখন যাই
ওই বিস্মৃতির লুকোনো
ডাঙায়...
জানিনা কত ভালোবাসা
কত ক্ষত
মিশে আছে এ ছায়ায়
যাঁরা শব্দে ফিরে ফিরে আসে
তাঁরা ছড়িয়ে আছে
এই কুৎসিত অভিধ্যা মায়ায়
মধ্যরাতের কবিতা
অসংলগ্ন....থাকলে
সহজেই নাভিমূল খুঁজে পাই
হারিয়ে গিয়েছে
সেই সব ভালোবাসার গন্ধ
আলপথ বেয়ে
কান্না নেমে আসে
নদী ছুঁয়ে যায় মাটি
দ্বিখন্ডিত হৃদয় বাউল গায়
পরিচিত সব মুখই
দূর্দশায় ক্লিষ্ঠ
শব্দ নেই,আলোয় অথবা ছায়ায়
মধ্যরাতের পরের রাতে
পৃথিবী যখন নিশ্চুপে ঘুমোয়
আমি মেঘেদের কাছে ফিরে যাই
ভিক্ষাপাত্র কখন ভরে যায়...
Comments
Post a Comment