কবি নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়
নন্দিতা সেন বন্দোপাধ্যায়
জন্ম:-১২ জানুয়ারি, ১৯৫৮। উত্তর কলকাতার বিধানসরণি।শিক্ষা:-এম এ(ইতিহাস)রবীন্দ্রভারতী
বিশ্ববিদ্যালয়।এ ছাড়া দীর্ঘ দিন govt of india র পথ শিশু প্রকল্পে শিক্ষিকা হিসাবে কাজ কোরেছেন।এন জি ও পরিচালিত নানান সামাজিক কর্মে বিভিন্ন সময়ে যুক্ত থেকেছেন।শৈশবকাল থেকেই কবিতা লেখার চর্চা করছেন।প্রকাশিত কাব্যগ্রন্থ:-আলোর ওপারে কেউ (১৯৮৮), রাখো হাত শূন্য করতলে,(১৯৯২), ধুলোর মানুষ (২০০৭), সন্মাননা:- ১) হাওড়ার এক প্রতিষ্ঠিত আবৃত্তি শিক্ষার কেন্দ্র কথোপকথন দ্বারা সম্বর্ধনা,২)রানাঘাটের এক সাংস্কৃতিক সংস্থা দ্বারা কবি গোপাল ভৌমিক স্মৃতি সম্বর্ধনা লাভ।
গুচ্ছ কবিতায়
কবি নন্দিতা সেন বন্দোপাধ্যায়
বিরল কথা
ফুরিয়ে আসছে এইমাত্র
আস্ত একটা গোধূলি বিকেল।
চালচিত্রে আঁকা হচ্ছে একটা
আস্ত জীবন ছবি।
মুখ দেখানোর পালা বদল
ঢের ঘটেছে আমার সঙ্গে।
যখন তখন পারাপারের দৃশ্য ভাসছে,
অথচ আমি একলা একা
সব শেষে খুঁজে দেখি
সব শেষে খুঁজে দেখি
মুঠো ভরে পড়ে আছে ছাই।
জানা ও অজানা সব দৃশ্যগুলি আশ্চর্য ধূসর।
আগে পরে যারা গেছে
ঘূর্ণিতে ঘূর্ণিতে যারা আনন্দে
মাদল বাজালো
এই তো সেদিন তারা
দৌড়ে গেলো এখনও
ফিরলো না।
শূন্য থেকে চলে আসা
ফের সেই শূন্যতাতে মেশা
জীবনের মুখ
ঋজু হলে
সব বাধা টোলে যায়।
দু 'মুহূর্ত চিন্তা করে
বেঁচে থাকা
নিশ্চিত নয়।
তাই মনে মনে
আকাশকে খুঁজি।
নক্ষত্র মালায় খুজি,
জীবনের মুখ।
Comments
Post a Comment