কবি সোমা দাস


সোমা দাস

জন্ম ও বেড়ে ওঠা  কৃষ্ণনগরের  কাছেই  এক  গ্রামে।কৃষ্ণনগর  কলেজ  থেকে  বাংলায়  স্নাতক। কলেজ ম্যাগাজিনেই  প্রথম  লেখা। তারপরই  বিয়ে হয়ে  যাওয়ায় মাঝখানে বহু বছর বিরতি। আবার লেখালেখি  শুরু ববছর চার-পাঁচ  আগে,লেখালেখি কয়েকটি পত্রিকায়।এ-পর্যন্ত একটি ই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে- নীলচে আলোয় দেখা।

গুচ্ছ কবিতায়                                                      

কবি সোমা দাস

কান্না

বৃষ্টির শব্দ ভেদ করে আসছে

কান্নার আওয়াজ---

আমি পাশ ফিরে শুই,

চোখের পাতা থেকে নেমে জন্মান্তরের ঘুম

সামনে এসে দাঁড়ায়---

কিছু বলে, হাত নাড়ে,

ঢেকে দেয় চিন্তার আলো-ছায়া!


ক্ষয়াটে  বিকেল 


ফিরতি দিনের পায়ে পায়ে ফিরে যাওয়া

মাঝির গলার  ভাটিয়ালি সুরে

নদীর গতি মন্থর হয়ে আসে।

মাস্তুল বেয়ে নামা ক্ষয়াটে বিকেল

লেখে তামাটে প্রেমের ইতিহাস।


হাঁসের  চঞ্চুতে লেগে থাকা

বিসর্জনি  ফুল  কালের  মঞ্জিরা

বাজাতে বাজাতে এগিয়ে  চলে.....

অসময়ে

সময়ের  আগেই  নিভে  আসে  আলো

বেড়ালটা  এঁটো কাঁটার  প্যাকেটে

মুখ  গুঁজে  দিচ্ছে


বেড়ালের  গলায়  কোনো  ঘন্টা

বাঁধা ছিল না...




















Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস