কবি সেখ মোজাম্মেল
সেখ মোজাম্মেল
জন্ম:-১৫ ই নভেম্বর ১৯৭৩,
শাকপুকুর গ্রামে, পোস্ট+থানা-বজ বজ, পিন-কোলকাতা -৭০০১৩৭।দক্ষিন২৪পরগনা।পেশা-শিক্ষকতা।লেখা শুরু নব্বুই এর দশক,প্রকাশিত গ্রন্থ-তুহিন হাসপাতালের বক, উইপোকার সাদা পাতা, একই পৃথিবী,।
সম্পাদিত পত্রিকা-এবং সংকেত, সংকলন সম্পাদনা-কবি, বিশেষ পুরস্কার- আনন্দ মুখর সাহিত্য সম্মাননা, আন্তর্জাতিক কবি নজরুল সম্মাননা, পোয়েট ফাউন্ডেশন এ্যাওয়ার্ড, খগেন্দ্র নাথ স্মৃতি সম্মাননা, বাংলার রেঁনেসা পত্রিকার সিরাত সম্মাননা।
রক্ত বৃষ্টি
অপেক্ষায় আছি
রক্ত বৃষ্টি দেখবো
রক্ত বৃষ্টি নাকি শুভ লক্ষণ,
রাইফেলের শব্দে ঘুম ভাঙলে
অসংখ্য জোনাকির
পাতা ফাঁদ চিহ্নিতকরণ,
সস্তার রাস্তা খুব সজাগ
ছেড়া পাতাও ছাড়ে না
একবুক বেদনা নিয়ে
নিরেট মুর্খ লোকটা
চলন্ত ট্রেনের সামনে
ঝাঁপিয়ে পড়লো
তখনি পৃথিবী জুড়ে
অক্সিজেন সঙ্কট
একদিন হবেই রক্তবৃস্টি
ফিরে আসা
যাওয়া আসা
বেমালুম শিষ্টাচার
বুঝতে চাইলে বিপজ্জনক,
জলের ভিতর একা ঘুমন্ত জল
নদীরেখা বরাবর মহড়া
নিশ্চিত ওখানেই স্মৃতিভ্রম,
ইচ্ছের প্রতিশ্রুতি ছুঁয়ে
কতো উপকথা
দুপাশে সাজানো সাবলীল কুঠির,
ফিরে আসবোনা জেনেই
ফিরে আসা
ছেলেবেলার বন্ধু
গন্ধ নেই বলেই গন্ধরাজ
রাজবংশ রাজার ই তৈরী
নারীর পাশে যে পুরুষ
তার যমজ ভাই
ছেলে বেলার বন্ধু,
প্রথম প্রথম
জানার কৌতূহলে দুর্ দিগন্ত,
মাঠের ব্যাপ্তি মাপতে গিয়ে
এক গুতোয় রক্তস্নান
সাহিত্যের আড্ডায় বিদ্যাসাগর যখন
শোকপ্রকাশ করছিলেন
কাঙ্খিত পেয়েলা হাতে
অভ্যাসমতো সেই পুরুষ
যার যমজ ভাই
ছেলেবলার বন্ধু

VERY NICE, I PROUD OF YOU SIR
ReplyDelete