কবি- অনুবাদক শ্রীধর সরকার


শ্রীধর সরকার

জন্ম:-১৯৬৩ সালের,৭ ই ফেব্রুয়ারি। উত্তর ২৪ পরগণার বারাসাতে। তিনি একজন কবি-প্রাবন্ধিক-অনুবাদক। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখি শুরু। মানুষের মন,আত্মিক সংকট, সভ্যতার অসহায়তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাঁর কাব্যিক ভুবন।২০১৪ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় প্রথম গ্রন্থ ' অন্য পৃথিবী'। সুইডেনের কবি ইলুকা আতালিকের কাব্যগ্রন্থ (Welcome and Parting)'স্বাগত ও বিদায়' প্রথম অনুদিত হয়েছে বাংলায়।পেশা শিক্ষকতা।

আমেরিকান ক্রিস্টোফার মেরিল-র কবিতার   অনুবাদে কবি-অনুবাদক শ্রীধর সরকার


কবি ক্রিস্টোফার মেরিল 


আমোরিকান কবি ক্রিস্টোফার মেরিল ১৯৫৭ সালের ২৪ ফেব্রুয়ারি আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তিনি প্রধানত কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সাংবাদিক ।বর্তমানে তিনি আইওয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামের ডিরেক্টর। তার কবিতা ৪০টি ভাষায় অনূদিত হয়েছে ।তিনি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার এ ভূষিত।


সমুদ্র


পাতাগুলো ছাদের উপরে দ্রুতবেগে ছড়িয়ে পড়লো 

কারণ তখন হেমন্তকাল; কারণ আমাদের বাড়িটা ছিলো 

ম্যাপেল এবং ওক গাছের ঘন ছায়ায় 

এবং এই জন্যেই বললাম 'দ্রুতবেগে ছড়িয়ে পড়লো' 

তার আগে ভেবেছিলাম 

খাঁচার মধ্যে এবং গতরাতের স্বপ্নের করিডোরে ইঁদুরগুলো ছোটাছুটি করেছিল 

এবং এটাও ভেবেছিলাম-- সকালে জেগে উঠলেই আমি একা…


যেহেতু তুমি চলে গেলে 

তাই পাতাগুলো এখনো ছাদের ওপরে দ্রুতবেগে ছড়িয়ে পড়ে 

শূন্য বাড়িটা ফিসফিস করে বলে, 'পতন, শুধুই পতন'

তখন আমি সমুদ্র এবং লবণাক্ত বাতাসের ঘ্রাণ অনুভব করি।


বসন্তকালে 

(একটা শিশুর জন্য) 


গাছেরা গুঞ্জন তোলে বাতাসের স্রোতে 

যখন বাতাস বন্ধ হয়ে যায় 

পাখিরা গানে গানে ভরিয়ে তোলে গাছগুলোকে…


শিলাবৃষ্টি এবং প্রচন্ড বৃষ্টিতে 

বাগানের কড়াইশুঁটি এবং নুয়ে পড়া পেঁয়াজ গাছগুলো 

ঠিকমতো বেড়ে উঠতে পারে না 

তারা একই দিকে ঝুঁকে পড়ে…

কিন্তু দ্যাখো: সরষে গাছগুলো সুচারুভাবে গজিয়ে উঠছে!


দীর্ঘ অভিজ্ঞতায় আমরা বুঝেছি 

কোন গাছগুলো বাঁচবে, আর কোনগুলো বাঁচবে না 

অবাক কান্ড-- আকাশ মেঘে ঢেকে যাওয়ার আগেই 

কিছু কিছু পাখি কেন যে নিশ্চুপ হয়ে যায়! 

এবং আবারও শব্দ দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারছি না-- 

কেন যে ঘাস আবার ফিসফিস করে উঠলো !


বাঁধন

 

একখণ্ড তার শক্ত করে জড়িয়ে আছে একটা গাছের গায়ে 

গাছটির শক্ত বাঁধন রোগের সাথে…

একজন মানুষ এসে তার থেকে খুলে নিয়ে 

নিজের হাতে ধরে রাখল 

তারটি ধীরে ধীরে বেড়ে এত ভারী হল যে 

সে শুয়ে পড়ল-- 

তারটিকে বুকের উপর ছড়িয়ে দিয়ে 

সে দু-বাহু প্রসারিত করল 

সূর্য মেঘে ঢেকে গেল,তার জীবন-সূর্য নিভে গেল কিন্তু তার দুটো ঠোঁটে এবং বন্ধ চোখে নতুন আলোর আভা...








Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস