সুস্মেলী দত্ত


 সুস্মেলী দত্ত

মূলত নয়ের দশকের কবি জন্ম ১৯৬৯ সাল। এপর্যন্ত প্রকাশিত মোট এগারটি কাব্যগ্রন্থ।  ওর সর্বপ্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নের রং নীল' প্রমা থেকে বেরিয়েছে। এপর্যন্ত সর্বশেষ প্রকাশিত কবিতার বইয়ের নাম 'মৃত জোনাকির টিপ'। প্রকাশক সিগনেট। কবিতা ছাড়াও ছোটগল্প, প্রবন্ধ, নিবন্ধ, নাটক বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। একটিমাত্র শ্রুতি নাটকের গ্রন্থ 'শ্রবণসখীর কথা' ২০১৯ বইমেলায় কলাভৃৎ থেকে প্রকাশিত হয়েছে। আকাশবাণী কলকাতা কেন্দ্রে নাটক 'হনন' সম্প্রচারিত হয়েছে। 'আমাদের উচ্চারণ' ও 'শ্রাবণ কথারা' এই নামে দুটি নাটকের দলও আছে। 'মালিনী', 'নীল দিগন্ত' ও 'হৃৎপিণ্ড' তিনটি কাগজে ইনি সহ সম্পাদনার সঙ্গে যুক্ত।২০০৬ সালে 'অবগাহনের শেষে' কাব্যগ্রন্থের জন্য 'উৎসব' সম্মান, ২০১১–এ মেদিনীপুর থেকে কবি নিত্যানন্দ পুরস্কার, ২০১৭–এ স্রোতস্বিনী সম্মান, বিভূতিভূষণ  স্মৃতি পুরস্কার, ২০১৮–এ  সিগনেট থেকে প্রকাশিত 'রোমিওচরিত' কাব্যগ্রন্থের জন্য মেদিনীপুর থেকে নিবেদিতা স্মারক সম্মান, ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার, এবং সম্প্রতি বাংলা কবিতা একাদেমির তরফ থেকে 'কবিতা সিংহ পুরস্কারে' সম্মানিত।

গুচ্ছ কবিতায়                                              

কবি সুস্মেলী দত্ত


নস্টালজিয়া


ছেঁড়া রোদ্দুরে

ভাঙছে দুটো কালো বেণী

সদ্যোজাত শিখা

আঁজলা ভরে খুঁজছে উষ্ণ সন্ন্যাস

ঘন হয়ে ফুটছে

ত্রিকোণ জুড়ে বৃষ্টির দুরাবয়ব উৎসব

অমৃতকুম্ভের লক্ষ্যে অপলক

নির্জন বয়স।


সুষুপ্তি

এতো হালকা ক্রমশ মিলিয়ে যাচ্ছি

শব্দহীন বুদবুদের মতো...

পালকের মতো ফুরফুরে আমার শূন্যতা

হাওয়ায় কতদূর ভেসে ভেসে

আমার পায়ের পাতা ক্রমশ পৃথিবী ছাড়িয়ে

মহাকালে-


সলতেটুকু উসকে দিল আলাদিন

সকাল হতে এখনও ঢের দেরি।


সে


ঝুলে পড়া ল্যাম্পপোস্টের আলোয়...

কোথায় যাচ্ছে ও?

একটা উল্কা ক্রিম গায়ে মেখেছিল সেদিন

ফাটা খসখসে ঠোঁট রক্তহীন


স্বপ্ন দেখলাম কবরখানায় জুঁই এর চারা রোপণ করছে


মেয়েটি।



Comments

Popular posts from this blog

কবি শোভা চন্দ

কবি-প্রাবন্ধিক তাজিমুর রহমান

কবি বৃন্দাবন দাস